দিনাজপুরে করোনা টিকা নিয়েছে ৯১৯১১ জন,গত ২৪ ঘন্টায় ১জনের মৃত্যু

মার্চ ২২ ২০২১, ১৬:১৪

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে দিনাজপুর জেলায় ১০১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ২ জনসহ ৪৭৫৭ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে নতুন একজনসহ ৪৬১৫ জন সুস্থ হয়েছে। তবে আক্রান্ত ৪৭৫৭ জনের মধ্যে ৪৬১৫ জন সুস্থ ও ১০১ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত রোগির সংখ্যা এখন ৪১ জনে। জেলায় এ পর্যন্ত ৯১৯১১ জন করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। এর মধ্যে পুরুষ ৭৯৬ জন ও মহিলা ৫৮৩ জন । দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানায়, গতকাল রবিবার (২১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৪৭৫৭ জনে।

একই সময়ে নতুন একজনসহ এ পর্যন্ত ৪৬১৫ জন সুস্থ হয়েছেন। নতুন একজনসহ এ পর্যন্ত জেলায় ১০১ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ২ জনের মধ্যে সদর উপজেলায় ১ জন ও বীরগঞ্জে ১ জন। রবিবার আক্রান্তের হার ছিল ১ দশমিক ৭০ শতাংশ। তিনআ আরো জানায়, গত ২৪ ঘন্টায় ৮৪টি নমুনাসহ এ পর্যন্ত ৩৫৩৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ১১ জনসহ এ পর্যন্ত ২৯৮৫৬ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ১০ জনসহ ২৯৮১৪ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৩৬ জন ও হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও