ফটিকছড়িতে ট্টাক, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত

মার্চ ২৩ ২০২১, ১৪:৫৬

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় ট্টাক, সিএনজি ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো কয়েকজন। গত সোমবার (২২ মার্চ) সকাল সকাল সাড়ে ৮ টার দিকে ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট বাস স্ট্যান্ডের উত্তর পাশে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক কে. এম. টেক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ( বৈদ্য পাড়া) এলাকার মৃত রমজান আলীর ছেলে তানবির হোসেন রকি (১৪) ও নোয়াখালী কবিরহাট এলাকার মানিক আচার্য্য (৫০) নামের ২ ব্যক্তির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা পিছনে থাকা সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে যায়।এসময় থেকে আসা ট্টাকের সাথে সংঘর্ষ হয় সিএনজি এবং সিএনজির ধাক্কায় ছিটকে পরে অটোরিকশা ও যাত্রীরা। এ সময় ঘটনা স্হলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।এছাড়াও গুরুতর আহত অবস্হায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও