বাগেরহাটের রামপালে গ্যাসবাহী (তরল গ্যাস) ট্রাকের চাপায় দেবব্রত পাল নিহত

মার্চ ২৪ ২০২১, ২২:৫৪

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে গ্যাসবাহী (তরল গ্যাস) ট্রাকের চাপায় দেবব্রত পাল (৪০) নামের এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লাহাট বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত দেবব্রত পালের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। সে পেশায় একজন দিনমজুর বলে জানিয়েছে পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, মোংলা থেকে খুলনাগামী যমুনা কোম্পানীর (ঢাকা মেট্রো ঠ-৮১-০৩২১) গ্যাসবাহী (তরল গ্যাস) ট্রাকটি ফয়লা বাজার এলাকায় পৌছালে রাস্তা পারাপারের সময় দেবব্রত পাল নামের একজন নিহত হয়। আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানান ওসি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও