গাজীপুরে জামায়াত-শিবিরের ৪৫ নেতাকর্মী আটক
শুক্রবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় স্বপ্নচুড়া নামক একটি রির্সোটে নাশকতার পরিকল্পনা নিয়ে মিটিং করছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখের নেতৃত্বে ওই রির্সোটে অভিযান চালানো হয়। এসময় গাজীপুর মহানগর জামায়াতের আমীর এসএম সানাউল্লাহসহ ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।












