লালমনিরহাটের কালীগঞ্জে অগ্নিকান্ডে মালসহ ঘরপুড়ে ৩টি পরিবার সর্বহারা
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে অগ্নিকান্ডে ৩টি পরিবারের ঘরবাড়ি, ধান,চাল, গরু, ছাগল, টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এ সময় প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার গেগড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রফিকুল ইসলামের বাড়িতে প্রথমে আগুন লাগে। কিছুক্ষনের মধ্যে রফিকুলের ছেলে শাহীন ও কোহিনুরের বাড়িতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্থ রফিকুল ইসলাম বলেন, সারারাত নামাজ কালাম শেষে ভোরে সবাই ঘুমিয়ে পড়ি।ঘুম ধরতে না ধরতেই ঘরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।কিছুক্ষনের মধ্যেই আমার ও দুই ছেলের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আমার থাকার ঘরটুকুও আর থাকলোনা।
কালীগঞ্জ ফায়ার সাভিস এন্ড সিভিল ডিফেন্স এর লিডার আব্দুল কাদের বলেন ,খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টারও বেশী সময় লাগে আগুন নিয়ন্ত্রনে আনতে। বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সুত্রপাত বলে তিনি জানান।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িগুলো পরির্দশন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সহায়তা দেয়ার আশ্বাস দেন।
তমাল কান্তি রায় ,লালমনিরহাট।
সেলফোন ঃ০১৭২২৮০৭৬৪৭, ৩০ মার্চ ২০২১।













