ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর মধুপুরে কৃষকের গমে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মার্চ ৩০ ২০২১, ১৮:৪৮

Spread the love

নুর আলম জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওঃ জেলার বালিয়াডাঈী উপজেলায় কৃষকের গমে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ৩০শে মার্চ রাত অনুমান ৩ ঘটিকার সময়
চাড়োল ইউনিয়নের দোগাছি মধুপুর এলাকায় এঘটনা ঘটে। কৃষক মোহাম্মদ আব্দুল গনি (৩২) পিতা মৃত মুনসুর আলীর এক থেকে দেড় বিঘা জমির গম কাটিয়া বাড়ির অদূরে একটি ফাঁকা জায়গা রাখা হয়।

রাতে দুস্কৃতিকারীরা উক্ত গমে আগুন লাগিয়ে দেয়। পরে শবে বরাত উপলক্ষে রাত্রি কালীন নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে আসার সময় দেখে যে আগুন লাগিয়েছে। এতে মুসুল্লিরা চিল্লাচিল্লি করলে গ্রামের লোকজনের ঘুম থেকে উঠে আসে পরে গ্রামের লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ।এতে গমগুলো পুড়ে ভস্মীভূত হয় ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ৩০ থেকে ৪০ হাজার টাকা ।
এ বিষয়ে কৃষক আব্দুল গণি থানায় একটি অভিযোগ করবে বলে জানান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও