বিএনপি’র ১ম সারির নেতারা বেশির ভাগই ভাড়া করা রাজনীতিবিদঃ তথ্যমন্ত্রী

মে ৩০ ২০২১, ১৭:২৪

Spread the love

আগমনী ডেস্কঃ বিএনপির ১ম সারির রাজনীতিবিদদের বেশির ভাগই ভাড়া করা রাজনীতিবিদ আর তাদেরই একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

আজ রোববার (৩০ মে) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির জন্ম ‘অবৈধভাবে’ হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপির যেসব রাজনীতিবিদ আজ উচ্চ গলায় কথা বলেন, এদের বেশির ভাগই জিয়াউর রহমানের ভাড়া করা রাজনীতিবিদ। তারা অন্য দল করতেন। বিভিন্ন দল থেকে লোক ভাগিয়ে জিয়াউর রহমান দল গঠন করেছিলেন।

আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে এবং অন্য দলের মত প্রকাশের অধিকার নেই- বিএনপি নেতাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ফখরুল বলেছেন যে কথা বলার অধিকার নেই। তারা সকালে একবার সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন, বিকেলে একবার বিষোদগার করেন। আর বলেন কথা বলার কোনো অধিকার নেই। এটা হাস্যকর।

বিএনপির নেতারা যেভাবে সকাল, বিকেল, সন্ধ্যা বেলা সরকারের বিরুদ্ধে বিষেদগার করছে, দেশ-বিদেশ থেকে যেভাবে অমূলক সমালোচনা করা হয এটি অন্য কোনো দেশে কতটুকু করা হয় সাংবাদিকরা তা ভালোভাবেই জানেন। এভাবে সমালোচনা কোনো দেশেই হয় না।

হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে শুধু যুক্ত ছিল তা নয়, বঙ্গবন্ধুর খুনিদের দেশে-বিদেশে পুর্নবিাসিত করেছিল, বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছিল, বঙ্গবন্ধুর হত্যার বিচার না হওয়ার জন্য সংসদের ইনডেমনিটি বিল পাস করেছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে জিয়াউর রহমান ও তার পরিবার। জিয়া ক্ষমতা দখল করার পর ক্ষমতাকে নিষ্কটক করার জন্য সশস্ত্র বাহিনীর হাজার হাজার জোয়ান ও অফিসারকে হত্যা করেছিল। দিনের পর দিন কারফিউ দিয়ে দেশে কাউফিউতন্ত্র কায়েম করেছিল, এরপরও জিয়া নিজে রক্ষা পাননি। যে সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিলেন সেই সেনাবাহিনীর হাতেই হত্যার শিকার হন। এভাবে হত্যা করে নিজে রক্ষায় পায় না সেটার প্রমাণ হচ্ছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও