মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুটকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই
মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : নগরের মুরাদপুরের মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া ইপিজেডের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এলাকার পোর্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।গত বুধবার (২ জুন) RAB ও BSTI এর সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যবান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। RAB এর সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এ অভিযানে নেতৃত্ব দেন। BSTI চট্টগ্রামের উপ-পরিচালক মোস্তাক আহমদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধুবন ব্রেড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে BSTI আইনে আড়াই লাখ টাকা এবং ওজন ও পরিমান মানদন্ড আইনে আরও ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এ প্রতিষ্টানকে মোট জরিমানা করা হয়েছে সাড়ে ১৪ লাখ টাকা।
পোর্ট ভিউ হোটেল রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, রান্নার পাশে ওয়াশরুম, রান্না করা খাবার ও কাঁচা খাবার একসঙ্গে রাখা ও ফার্মেন্টড মিল্ক (দধি) পন্যের BSTI লাইসেন্স না থাকায় ওজন ও পরিমান মানদন্ড আইনে ভোক্তা অধিকার আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে RAB এর চট্টগ্রামের কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মো: ইয়াছিন, BSTI চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম), মো: শহীদুল ইসলাম ও পরিদর্শক (মেট) মুকুল মৃধা সহয়তা করেন।













