দিনাজপুর চিরিরবন্দর ও খানসামায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

জুন ০৫ ২০২১, ১৮:০০

Spread the love

এনামুল মবিন(সবুজ,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দর উপজেলা ও খানসামা উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়াল (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী,অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী (এমপি) ।

আজ শনিবার (৫ জুন) সকাল ১১টার দিকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দিনাজপুর জেলার চিরিরবন্দর ও  উপজেলার ১২টি ইউনিয়নের ২৮৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে ও ১টি স্থায়ী অতিরিক্ত টিকাদান কেন্দ্রে সর্ব মোট ২৮৯ টি টিকাদান কেন্দ্রে ৫৭৬ জন স্বেচ্ছাসেবক সদস্যদের সহযোগীতায় ২ লাখ পাওয়ার উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ৪৫ হাজার ২ শত ৫০ জন শিশুদের ১টি করে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে। ১ লক্ষ পাওয়ার সম্পন্য ৪ হাজার ৫ শত ৫০ জন কে ১ টি করে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সাব্বির আহম্মেদ, আরএমও ডাঃ শিলটন চন্দ্র দাস, মেডিকেল অফিসার ডাঃ মৌরিনা আক্তার, ডাঃ আনিকা বিভিন্ন মিডিয়া সংবাদিক এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

অন্যদিকে ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ই পি আই টিকাদান কেন্দ্র,কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নির্দিষ্ট দিনে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রং এর ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রং এর ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম, খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ,সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডাঃ নারায়ন চন্দ্র রায় জয়, ডাঃ শতাব্দী সাহা তিথি, ডাঃ মোঃ ফয়সাল, ডাঃ নুর ফারিহা আইরিন, ডাঃ তানজিনা লানার জুমান্না খান তন্বী,এমটিপিআই অশোক রায় বিভিন্ন মিডিয়া সংবাদিক এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও