চিরিরবন্দরে গৃহহীনকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের শুভ উদ্ভোধন
এনামুল মবিন সবুজ জেলা প্রতিনিধি,দিনাজপুরঃ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার। দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের শুভ উদ্ভোধন করা হয়েছে আজ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের শুভ উদ্ভোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী (এমপি)।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওতায় সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)সুব্রত কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ জমি ও গৃহ সুবিধা ভোগীরা।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একযোগে সারাদেশের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের শুভ উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।













