বালিয়াডাঙ্গীতে ৮শ টি গৃহহীন পরিবার পেল ‘প্রধানমন্ত্রীর উপহার’র ঘর

জুন ২১ ২০২১, ১৭:১৭

Spread the love

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রতিনিধি,নুর আলমঃ মুজিববর্ষে “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার “এ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে গৃহহীন ও ভূমিহীন ৮০০টি পরিবার পেল পাঁকা ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বালিয়াডাঙ্গী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপহার হস্তান্তর করা হয়।

সারা বাংলাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ পরিবারকে ভুমি ও একক গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৮০০টি পরিবারের মধ্যে ২ শতক করে জমি রেজিস্ট্রিকৃত কবুলিয়ত নামজারীকৃত খতিয়ান, ডিসি আরসহ ঘর প্রদান করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা হলরুমে গতকাল রবিবার (২০জুন) সকাল ১১টায় দ্বিতীয় পর্যায়ে ২০টি পরিবারের মাঝে জমির কাগজ পত্র ও চাবি হস্তান্তর করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান ইউপি চেয়ারম্যান আকালু ডংগা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জমি, গৃহ প্রাপ্ত পরিবারগন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও