ঢাবি ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ বুধবার বেলা ১টায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৮৪টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ক-ইউনিটে ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে মোট ৮১ হাজার ৯৬ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী আবেদন করে। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে ৪৬ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।












