দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ১২টি ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা
এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড চূড়ান্ত করেছে।
গত বৃহস্পতিবার(২ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক পত্রে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ৫ জানুয়ারী-২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়নের মনোনয়ন পেলেন যারা…১নং নশরতপুর ইউনিয়ন পরিষদে
মোঃ নূর ইসলাম নুরু (বর্তমান চেয়ারম্যান),২নং সাতনালা ইউনিয়ন ইউনিয়ন পরিষদে মোঃ নূর ইসলাম, ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদে নূর মোহাম্মদ লুনার (বর্তমান চেয়ারম্যান),৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদে আবু হায়দার লিটন (বর্তমান ও ২ বারের চেয়ারম্যান), ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদে মোকলেছুর রহমান(বাবু), ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন হেলাল সরকার (বর্তমান চেয়ারম্যান) ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদে
হাসিবুল হাসান (বর্তমান ও ২ বারের চেয়ারম্যান), ৮নং সাঁইতাড়া ইউনিয়ন পরিষদে সন্তোষ কুমার রায়,
৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদে নরেন্দ্র নাথ রায় (বর্তমান চেয়ারম্যান),১০নং পুনট্টি ইউনিয়ন পরিষদে নূর এ কামাল(বর্তমান চেয়ারম্যান), ১১নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে সুনীল কুমার সাহা(বর্তমান ও ৪ বারের চেয়ারম্যান), ১২নং আলোকডিহি ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা যায়।
পুনঃতফসিল অনুযায়ী,পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ ডিসেম্বর, যা আগে ৭ ডিসেম্বর ছিল, মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর, যা আগে ৯ ডিসেম্বর ছিল এবং ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন যা আগে ছিল ১৫ ডিসেম্বর।
পূর্বঘোষিত সময় অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।












