বাগেরহাটে যথাযথ মর্যাদায় পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস

ডিসেম্বর ১৪ ২০২১, ১৪:১০

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব, ব্যুরো প্রধান খুলনাঃ আজ সকাল ৭ টার সময় বাগেরহাটে যথাযথ মর্যাদায় পালিত হয় ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ৷ বাগেরহাট আওয়ামী লীগ এর কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে একটি র‍্যালি শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করিয়া বাগেরহাট শহীদ মিনারে এসে সমাপ্ত হয়। এ সময় বাগেরহাট জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নানা আয়োজনে কুচকাওয়াজ,পুষ্পস্তবক অর্পণ,শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস ৷

উক্ত ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে উপস্থিত থাকেন  বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান,বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃআরিফুল হক পিপিএম,বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাট জেলা শাখা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাগেরহাট জেলা শাখা সভাপতি মোঃ সরদার নাসির উদ্দিন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখা আহবায়ক ও ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল)সহ বাগেরহাট জেলা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকেন ৷

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও