বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতার অস্ত্রের আঘাতে বিএনপি নেতা আহত

ডিসেম্বর ১৫ ২০২১, ০৮:৫১

Spread the love

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও তার লোকজনের অস্ত্রের আঘাতে একই ইউনিয়ন বিএনপির নেতা খলিলুর রহমান (৪০) গুরুতর আহত হয় এবং তার ব্যবহৃত মটর বাইক ভাংচুর করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ভানোর ধনিবস্তী গ্রামের মরহুম তসলিম উদ্দীনের ছেলে ও ইউনিয়ন বিএনপির নেতা খলিলুর রহমান আজ রবিবার বিকাল ৩টায় ঠাকুরগাঁও শহর হতে মোটর বাইক যোগে বাড়ী ফেরার পথে বালিয়াডাঙ্গী উপজেলার কাঁচকালি নামক স্থানে পৌঁছালে এসময় পূর্ব হতে উৎ পেতে থাকা ভানোর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও তার লোকজন মিলে তার মোটর বাইক গতিরোধ করে এলোপাথারীভাবে মারপিট করে। এসময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে খলিলুর রহমান গুরুতর আহত হয় এবং তার ব্যবহৃত মটর বাইক ভাংচুর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আহত খলিলুরের পরিবার জানান, তার শারীরিক অবস্থা আশংঙ্খাজনক থাকায় তার জ্ঞান না ফিরায় এবিষয়ে কিছুই বলা যাচ্ছেনা।

এধরনের সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় তাৎক্ষনিকভাবে স্থানীয় ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও তার সহযোগী অংঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মীরা তাদের ব্যবহৃত সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও