খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননায় রূপগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল, মিষ্টি বিতরন

ফেব্রুয়ারি ১০ ২০২২, ১৯:৪১

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সি,এইচ,আর,আই,ও) নামের সংগঠনের পক্ষ থকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননা পাওয়ায় আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জের নবগঠিত রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে নবগঠিত রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক নাহিদ হাছান ভূঁইয়া এবং সদস্য সচিব মাসুম বিল্লাহ এর নেতৃত্বে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা এলাকায় এ আনন্দ মিছিল করে। এসয়ম উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ হোসাইন, রাকিব হাসান রাজা, মোঃ জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আলমগীর হোসাইন নয়ন, আশরাফুল ইসলাম হৃদয়, রাফসান হোসেন, মোঃ কামরুল হাসান, শফিকুল ইসলাম, শামীম মিয়া, আব্দুল্লাহ রহমান জয়, সদস্য ইসহাক মিয়া, শিমুল হোসেন, জোবায়ের মোল্লা, তারিকুল ইসলাম শান্ত, সানি মিয়া, মোঃ আব্দুল্লাহ আল বাকী আবির, আরিফুল ইসলাম, তামান ভুইয়া তন্ময় প্রমুখ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও