রামপালে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে বাঁশতলীতে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১১ ২০২২, ২১:৫০

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব, ব্যুরো প্রধান খুলনাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার বিভাগ রামপাল উপজেলা ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বাঁশতলী ইউনিয়ন ব্যাপি চলছে উন্মুক্ত ওয়ার্ড সভা। তারই ধারাবাহিকতায় আজ ১১ ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৪ টার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার বিভাগের রামপাল উপজেলা ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়৷

উক্ত উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ও ১০ নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল)।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক বাঁশতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন,শেখ মোঃ কুতুব উদ্দিন,অন্যান্যের মাঝে উপস্থিত থাকেন বাঁশতলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ড সদস্য শিকদার জিয়াউর রহমান,বাঁশতলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন,বাঁশতলী ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইমরান হোসেন,ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির,ইউপি সদস্য মোঃ মল্লিক মহিতুল ইসলাম,
বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক
মোঃ কামরান হোসেন, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্যমোঃ ইকরামুল হক রাজিব সহ-স্থানীয়শিক্ষা অনুরাগী সমাজসেবী,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকেন ৷

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও