কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি ব্রিজ ভেঙে ট্রাক্টর পানিতে পড়ে খোকন মিয়া (২৪) নামে ওই ট্রাক্টরের চালক নিহত হয়েছেন।
নিহত খোকন মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মুগদারচর গ্রামের আজমল মিয়ার ছেলে।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কদমতলী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন জানান, আজ সকালে কদমতলী এলাকার একটি ব্রিক ফিল্ড থেকে ইট বোঝাই ট্রাক্টরটি পৌরসভার দিকে যাচ্ছিল। পথে কদমতলী ব্রিজে উঠার পর আকস্মিক ব্রিজটি ভেঙে যায় এবং ট্রাক্টরের ইঞ্জিনটি নিচে পড়ে যায়। এতে ট্রাক্টর চালক খোকন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
উৎস- শীর্ষনিউজ
কুমিল্লায় ব্রিজ ভেঙে ট্রাক্টর পানিতে, চালক নিহত












