বালিয়াডাঙ্গীতে বিএনপি নেতা ড.টি এম মাহবুবর রহমানের উপর হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির নেতা ড. টিএম মাহবুবর রহমানের উপর হামলার প্রতিবাদে সভা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারন সম্পাদক এন্তাজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ্, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাক মুক্তাদুর রহমান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস আলী,যুগ্ন আহ্বায়ক মোঃ নুরে আলম সাদ্দাম উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইলালাম, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সলেমান আলী, উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, ৫নং দুওসুও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
বক্তারা বলেন, হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিচারের দাবি করেন। গত ২১ মার্চ ঠাকুরগাঁও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের উপস্থিতিতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান নিজ দলের নেতাকর্মীদের হাতে শারীরিক ভাবে লাঞ্ছিত ও মারধরের শিকার হোন। এ ঘটনায় গত ২৪ মার্চ উপজেলা বিএনপি’র সম্মেলন স্থগিত হয়।












