বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ সভা

মার্চ ৩০ ২০২২, ১১:১৮

Spread the love

জেলা প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টি এম মাহবুবর রহমানকে হত্যা চেস্টার প্রতিবাদে ও দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আজ বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার অালী শাহ।

প্রধান অতিথী ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি
সহ-সভাপতি আইয়ুব আলী খান।

বিশেষ অতিথী ছিলেন উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মকবুল হোসেন,উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর,উপজেলা জাসাস’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বড়বাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী জিল্লুর,বড়বাড়ী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান আলী ,ধনতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিদ্দিক মাস্টার,ভানোরের আমিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম,উপজেলা কৃষক দলের সহ-সভাপতি তৌফিকুর রহমান উজ্জল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের,সাধারণ সম্পাদক এন্তা,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাশা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান চৌধুরী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ,সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস আলী,যুগ্ম আহবায়ক নুরে আলম সাদ্দাম, দুওসুও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাইয়ুম প্রমুখ
বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিচারের দাবি করেন। দ্রুত বিচার না করা হলে কঠিন আন্দোলনে নামার হুশিয়ারী দেন।

গত ২১ মার্চ ঠাকুরগাঁও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের উপস্থিতিতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান নিজ দলের নেতাকর্মীদের হাতে শারীরিক ভাবে লাঞ্ছিত ও মারধরের শিকার হোন। এ ঘটনায় গত ২৪ মার্চ উপজেলা বিএনপি’র সম্মেলন স্থগিত হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও