প্রধানমন্ত্রী শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছেন –বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

এপ্রিল ০৯ ২০২২, ১৮:০৭

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। যার ফলে ‌শিক্ষার্থীরা শিক্ষার সকল ধরনের উপকরণ সহজে পেয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে।”বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মোবাইল বিতরণ কার্যক্রম উদ্বোধনকা‌লে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এসব কথা বলেন।

শ‌নিবার (৯ এপ্রিল) দুপু‌রে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, রূপগঞ্জ উপ‌জেলা শাখার সহযোগিতায় এতিম, ভূমিহীন ও অসহায় পরিবারের অলটারিয়থ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মোবাইল বিতরণ করেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, রূপসী সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি ফি‌রোজ ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, রূপগঞ্জ উপ‌জেলা শাখার সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, সহসভাপতি আসাদুজ্জামান নূর, দপ্তর সম্পাদক আবে কাওসারসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ২০১০ সা‌লে রূপগঞ্জ উপ‌জেলার প্র‌ত্যেক‌টি সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়‌কে এক‌টি ক‌রে মোবাইল সেট উপহার দেন এবং রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী ২০১৭ সা‌লে তারা‌বো পৌরসভার প্র‌ত্যেক‌টি সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়ের সকল গরীব শিক্ষার্থী‌দের মা‌ঝে প্র‌তিমা‌সে এক হাজার টাকা ক‌রে উপবৃ‌ত্তি প্রদান চালু ক‌রেন। এই দুইজন মহতী বিদ্যুৎশাহী ব্য‌ক্তির কাজকে সারা রূপগঞ্জ উপ‌জেলায় ছ‌ড়িয়ে দেওয়ার জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর উৎসা‌হে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, রূপগঞ্জ উপ‌জেলা শাখার সহযোগিতায় অলটারিয়থ বৃ‌ত্তির অর্থায়‌নে এখন সমগ্র রূপগঞ্জ উপ‌জেলায় প্র‌ত্যেক‌টি সরকারী প্রাথ‌মিক ‌বিদ্যাল‌য়ে অধ্যয়নরত এতিম, ভূমিহীন ও অসহায় শিক্ষার্থীদের মাঝে প্র‌তিমা‌সে এক হাজার টাকা ক‌রে প্রদান করা হ‌বে। এখন থেকে রূপগঞ্জ উপজেলায় অলটারিয়থ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে মাসিক এক টাকা হারে বৃত্তির টাকা পাবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও