দিনাজপুর বিরলে টানটান উত্তেজনার মধ্যেও উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন

এপ্রিল ১১ ২০২২, ২০:৩৫

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ বিরল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপে টানটান উত্তেজনার মধ্যদিয়ে তৃতীয়বারের মত আবারও সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করেছে নির্বাচন কমিশনার।

সোমবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

জানা যায়, বিরল উপজেলা বিএনপির দ্বি-বাষিক নির্বাচন-২০২২ ঘোষিত তফশীলে রবিবার (১০ এপ্রিল) দুপুর ১টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, দুপুর ১টা হতে ২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও নিষ্পত্তি, দুপুর ২টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দুপুর আড়াই’টা হতে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ, বিকেল ৪টা হতে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম দাখিল, বিকেল ৫টা হতে সন্ধ্যা ৬টার মধ্যে যাচাই-বাছাই, সন্ধ্যা ৬টা হতে রাত ৭টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহর, রাত সাড়ে ৭টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ এবং ১১ এপ্রিল (সোমবার) সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।

সভাপতি পদে ভিপি হামিদুর রহমান, রফিকুল ইসলাম, বাবুল হোসেন, সাধারণ সম্পাদক পদে যুবদলের যুগ্ন-আহ্বায়ক রাশেদুর জামান রাশেদ, সুলতান মাহমুদ, রেজাউল ইসলাম বাদশা এবং সাংগঠনিক সম্পাদক পদে মাহবুবুর রহমান মধু, আক্কাস আলী, হায়দার আলী ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিরল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠানে নির্বাচন পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোঃ আব্দুল বাকী, নির্বাচন কমিশনার মোঃ আবু নাছার প্রধান, রোস্তম আলী ও নুরুল ইসলাম।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও