বিএনপি’র চিন্তা ছিল দেশ স্বাবলম্বী হলে আন্তর্জাতিক ভিক্ষা পাওয়া যাবে না-মনোরঞ্জন শীল এমপি 

এপ্রিল ১১ ২০২২, ২০:৪৪

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর বিরলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট কর্তৃক আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দিনাজপুর কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট কর্তৃক আয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট এর চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল(এমপি)।

এমপি গোপাল বলেন, চেতনায় বঙ্গবন্ধুর নেতৃত্বে শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে দৃঢ়তার সম্ভাবনা। আর বিএনপি’র চিন্তা ছিল দেশ স্বাবলম্বী হলে আন্তর্জাতিক ভিক্ষা পাওয়া যাবে না। বঙ্গবন্ধুর নির্দেশনা ছিল যে ভিক্ষুকরা কখনো মর্যাদা সম্পন্ন হতে পারে না, তাই স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শেখ হাসিনার দূরদর্শীতায় বাংলাদেশ স্বাবলম্বী এবং উন্নয়নশীল দেশে অগ্রগামী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ বজলুল হক, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ইউনিট কার্য নির্বাহী সদস্য মোঃ কামরুল হুদা হেলাল, ডা. মোঃ আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, জয়নন্দ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহন চন্দ্র রায়, ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়, দিনাজপুর ইউনিটের যুব প্রধান মোঃ কিবরিয়া জাহিদ ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ডাবোর ইউনিয়নে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ২১৩ টি পরিবারের মাঝে ৪ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও