দিঘলিয়া উপজেলায় কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত 

মে ২৭ ২০২২, ২৩:২৩

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমাণ প্রতিনিধি ( খুলনা ) :খুলনার দিঘলিয়া উপজেলা হল রুমে গতকাল শুক্রবার উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন , বাংলাদেশ কৃষকলীগ কে বাংলাদেশ আওয়ামীলীগের এক নম্বর সহযোগী সংগঠন হিসাবে দেখতে চাই ।

তিনি আরও বলেন , সরকার কৃষিখাতে নানা ধরনের ভর্তুকি প্রদান করছে এবং বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি স্বল্প মূল্যে দিচ্ছে ।

সম্মেলনে ভার্চুয়াল অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম , সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসনে ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আশরাফ আলী , সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু , সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাঃ হালিমা রহমান , সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা ।

দিঘলিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ আব্দুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আবু সাইদ এর পরিচালনায় সম্মেলনের শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন খুলনা জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলাম বাবুল ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন , জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকুজ্জামান অশোক ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন , জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি , জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম , মোসা: সামসুন নাহার , জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন , জালাল তালুকদার , যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা , সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মোল্লা , সৈয়দ শাহ আলম , বীর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন , দপ্তর সম্পাদক লোকমান হোসেন , শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা নজরুল ইসলাম , শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন , ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম মল্লিক , উপ প্রচার সম্পাদক মকবুল হোসনে , সদস্য কে এম আসাদুজ্জামান , বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজি আব্দুর রউফ , সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন , দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী , সাধারণ সম্পাদক মঞ্জুর হোসনে , সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান , সাধারণ সম্পাদক শাহ আলম খান , উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দিন রীতা , উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান , সাংগঠনিক সম্পাদক মোল্লা আমজাদ হোসেন , উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান , হাসান মাহমুদ রাকিব , রানা মোল্লা , সদস্য এস এম হাবিবুর রহমান তারেক , শেখ আল-আমীন , উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান , সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত , দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম , সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান , বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আমিনুর রহমান , দিঘলিয়া উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ফুরকান আহমেদ রনি সহ প্রমূখ ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য শেখ আব্দুর রহমান কে সভাপতি ও জুলফিকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও