টুডে কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের অধিবেশন অনুষ্ঠিত
আনোয়ার হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সন্মেলন শেষে গত ২৮ মে শনিবার রাতে পটিয়া পৌর সদস্হ হল টুডে কমিউনিটি সেন্টারে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, মোঃ সাইফুর রহমান সোহাগ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মীর মোহাম্মদ মহি উদ্দীন।
দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি পদে ১৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩৯ জন সহ মোট ৫২ জন পদপ্রত্যাশী কেন্দ্রে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। জানা গেছে, কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে ১০ জন প্রার্থিতা ঘোষণা করেন। এর মধ্যে দু’জন দক্ষিণের বর্তমান সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীকে আবার একই পদে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরা হলেন- তৌহিদ ইসলাম ও ফয়সাল মনসুর।
সভাপতি পদে বাকি আট প্রার্থী হলেন- আ ম ম টিপু সুলতান চৌধুরী, পার্থ সারথী চৌধুরী, নাছির উদ্দিন মিন্টু, মোহাম্মদ ফারুক, শফি উল আজম শেফু, জহুরুল আলম, মাঈনুদ্দিন চৌধুরী এবং আকতার হোসেন। সাধারণ সম্পাদক পদে ২১ জন প্রার্থিতা ঘোষণা করেন। এরা হলেন- আবদুল্লাহ আল নোমান বেগ, মোহাম্মদ সোলাইমান, মর্তুজা কামাল মুন্সী, মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজু দাশ হীরু, আবদুল হান্নান লিটন, সাইফুল হাসান টিটু, নুরুল আমিন, কাজী আলাউদ্দিন, আব্দুল মান্নান, বেলাল হোসেন মিঠু, মুরিদুল আলম মুরাদ, মিজানুর রহমান, জামিল উদ্দিন, এস এম আজিজ, আবু সাহাদাত সায়েম, মুসা তসলিম, ইয়াছিন আরাফাত, মোহাম্মদ হাসান, তাজুল ইসলাম, সাহাব উদ্দিন ও মাহবুবুর রহমান।
সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বলেন, একই পদে একাধিক প্রার্থী থাকায় এবং তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় কাউন্সিল অধিবেশনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ কেন্দ্র থেকে কমিটি ঘোষণার প্রস্তাব করেন উপস্থিত কাউন্সিলররা এতে সায় দেন।
কাউন্সিলররা চেয়ারম্যানের ওপর আস্থা রেখে এই প্রস্তাব মেনে নেন।’ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছে ২০১০ সালে। আ ম ম টিপু সুলতান চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক পার্থ সারথী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।













