বাচ্চার জুতা খুঁজে না পাওয়া গৃহকর্মীকে নির্মম নির্যাতন

অক্টোবর ১১ ২০১৮, ১০:৫৮

Spread the love

রাজধানীর বংশালে গৃহকর্তা ও গৃহকর্তীর নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি(১৫) নামের এক গৃহকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৯ অক্টোবর) বংশালের শিক্ষাটুলি এলাকার বাসা থেকে গৃহকর্তা ও প্রতিবেশীরা রাত ৯টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

পাশের ভাড়াটিয়া পারভেজ জানান, ইসমাইল হোসেন ও নাদিয়া সুলতানার বাসায় ৩ মাস ধরে কাজ করে বৃষ্টি। কিন্তু কাজের জন্য প্রায়ই তার উপর ভয়ানক নির্যাতন করা হতো তাকে। মাঝেমধ্যে ওই বাসা থেকে মারধর ও কান্নার আওয়াজ শোনা যেত। আজ ইসমাইল হোসেনের মেয়ের জুতা খুঁজে না পাওয়ায় বৃষ্টিকে চুরির জন্য সন্দেহ করে মারধর শুরু করে গৃহকর্তা ও গৃহকর্তী।

আহত বৃষ্টি জানায়, প্রায়ই তার উপর গৃহকর্তা ও গৃহকর্তী প্রচুর নির্যাতন চালাত। মাঝে মাঝে তার ক্ষত স্থানে মরিচ দেয়া গরম পানিও ঢেলে দিত তারা।

ঢামেক ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টিকে ঢামেকে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা ইসমাইল হোসেনকে ঢামেক ফাঁড়িতে আটক করে বংশাল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃষ্টির গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এবং তার বাবার নাম আবুল কাসেম বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও