শেখ হাসিনা দেশে উন্নয়ন ত্বরান্বিত করে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন
সাগর কুমার বাড়ই ,ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনা :তেরখাদার বিভিন্ন কর্মসূচিতে যোগদান কালে এমপি সালাম মূর্শেদী বা ফু ফে’ র সিনিয়র সহ- সভাপতি , বাংলাদেশের কৃতি ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী এমপি বলেছেন , বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর দেশে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন ।
শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ খুব দ্রুত সময়ের মধ্যে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে ।
তিনি বলেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার বিকল্প নেই ।বাংলাদেশকে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশে রূপান্তরিত করেছেন ।
বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ।তিনি পূর্ণাঙ্গ আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক দেশ গড়ে তুলতে একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছেন ।
তিনি বলেন , গ্রামাঞ্চলে পৌঁছে গেছে ইন্টারনেট , কম্পিউটার , স্মার্ট ফোন ।উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে আধুনিক অবকাঠামো সমৃদ্ধ করে তুলেছেন ।
শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও সুদূর প্রসারী পরিকল্পনার ফলশ্রুতিতেই বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব ।
তিনি বলেন , বাংলাদেশে আধুনিক যোগাযোগ ব্যবস্থা করে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছে ।
খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন , দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ ।
পদ্মা সেতু , পায়রা বন্দর , মেট্রোরেল , রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র , সোনা দিয়া গভীর সমুদ্র বন্দর , মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছিল সরকারের বড় চ্যালেঞ্জ ।যা আজ বাস্তবায়ন হয়েছে ।
আব্দুস সালাম মুর্শেদী এমপি ১০ এ সেপ্টেম্বর ~ ২০২২ তেরখাদা সদরে বাসস্ট্যান্ড পরিদর্শন , ভুতিয়ার বিলে মৎস্য পোনা অবমুক্তকরণ , ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণ , গ্রাম পুলিশদের মাঝে নতুন পোশাক বিতরণ , ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘরের চাবি হস্তান্তর , মাধ্যমিক পর্যায়ে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম , তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান ও তেরখাদা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি , তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন , থানার ওসি মোঃ জহুরুল আলম , অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর পাল , উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফ এম অহিদুজ্জামান , ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় , জেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল , জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মোতালেব হোসেন , মোঃ এদমদাদুল হক , এস এম হাবিব , মোঃ আসাদুজ্জামান আসাদ , যুব নেতা নোমান ওসমানী রিচি , সামসুল আলম বাবু , মোঃ মইন , মোঃ আব্দুল্লাহ ।
এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার , রাজনীতিবিদ , জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
আব্দুস সালাম মুর্শেদী এমপি পরে তেরখাদা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ।
বিকেল ৫ টায় তিনি জনপ্রতিনিধি ও অফিসার্স ক্লাবের মধ্যকার ফুটবল টুর্নামেন্টে অংশ নেন ।













