আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দিনাজপুরে দল গোছাচ্ছে জাতীয় পার্টি
এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুরে নেতাকর্মীদের সক্রিয় করতে এবং তৃণমুলে দল গোছাতে মাঠে নেমেছেন জাতীয় পার্টির নেতারা। নিজেদের উজ্জিবিত করার পাশাপাশি ঝুলে থাকা কমিটি গুলোকে নতুন ভাবে পুর্ণগঠনে গুরুত্ব দিচ্ছেন তারা।
গতকাল শুক্রবার রাতে দিনাজপুর বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নে ত্রি-বার্ষিক সম্মেলন এবং কাহারোল উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে পার্টির বর্ধিত সভার আয়োজন করা হয়। পার্টির কর্মকান্ড তৃণমূলে ছড়িয়ে দিতে এবং ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের সক্রিয় করতে আগের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয় দুই উপজেলায়। এতে পার্টির হারানো জনপ্রিয়তা ফিরবে বলে আশা করছেন তারা।
পার্টির দুই সভায় প্রধানর অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল বলেন, নির্বাচন ঘনিয়ে আসলেই জাতীয পার্টিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়। সম্প্রতি দল থেকে বহিষ্কৃত মশিউর রহমান রাঙ্গার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশের বাহিরে দলের ভিতরে হোক আর সরকারি দল বা বিরোধী অন্য যে কোন দলের চালবাজির দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশ মতে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জয় এনে দিতে রাজনৈতিক কর্মকান্ড সাধারন ভোটারদের কাছে পৌছে দিতে তৃণমূলের নেতাকর্মীদের আহবান করা হয়। এছাড়াও চলতি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেনের পক্ষে বিজয় আনতে পার্টির নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন পর্যায়ের জন প্রতিনিধিদের ( চেয়ারম্যান মেম্বারদের) সাথে মত বিনিময় শুরু করেছেন পর্টির কেন্দ্রীয় জেলা এবং উপজেলা পর্যায়ে নেতারা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারা।













