বাংলাদেশে অস্থির অবস্থা সৃষ্টির পাঁয়তারা করছে তারেক রহমান -মনোরঞ্জন শীল এমপি

সেপ্টেম্বর ১৯ ২০২২, ১৭:৫৮

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর কাহারোলে উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের জন্য আদিবাসী ও দলিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমাবার (১৯ সেপ্টেম্বর ) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের জন্য আদিবাসী ও দলিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল(এমপি) ।

মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অতীতের ন্যায় আবারও জামাত-বিএনপিকে সাথে নিয়ে বাংলাদেশ একটি অস্থির সন্ত্রাসী অবস্থা সৃষ্টির পাঁয়তারা করছে তারেক রহমান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোন ষড়যন্ত্র রুখে দিতে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। সংকটকালীন মুহূর্তে জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের গতিকে থামিয়ে দেন নাই। সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণে সকল কার্যক্রম গ্রহণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। বাজার নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। যদি আমরা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার চেতনাকে অম্লান রাখতে চাই তাহলে মুক্তিযুদ্ধের চেতনা পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, ইএসডিও রিভাইভ প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহাবুবুল হক, ইএসডিও রিভাইভ প্রকল্প অফিসার মোঃ রাজিউর রহমান রাজু।

অনুষ্ঠানে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে হেক্স/ইপারের সহযোগিতায় উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের জন্য ৫শ জন আদিবাসী ও দলিতদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও