দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

অক্টোবর ১১ ২০২২, ২০:৩৪

Spread the love

রিয়াদ হাসান হৃদয়,স্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার ( ১১ অক্টোবর) সকালে কাউনিয়ার চর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মুখলেছুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, সদস্য সানাউল হক জ্যোতি, সদস্য ও কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক।

ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈরী আবহাওয়া হলেও সম্মেলনস্থলে নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল জনসভায় পরিণত হয়। হাটু পানিতে বসে ও প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সম্মেলন স্থলে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে ত্রি-বার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও