চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পার্থী হলেন ফাতহুল বারী আখন্দ

অক্টোবর ১৩ ২০২২, ১২:০৫

Spread the love

রিয়াদ হাসান হৃদয়,স্টাফ রিপোর্টাসঃ ১১অক্টোবর ২০২২ইং দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জামালপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।উক্ত সম্মেলনে নেতাকর্মীদের সমর্থনে চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হয়েছেন জনাব ফতেহুল বারী আখন্দ।

তিনি ১৯৯১ সাল থেকে আজ অবধি ৩০ বছরের রাজনীতিতে আওয়ামী লীগের আদর্শ থেকে এক বিন্দু পর্যন্ত পিছুপা হননি। ফতেহুল বারী আখন্দ ১৯৯১-১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে ২০১৩ সাল থেকে বর্তমান পর্যন্ত বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও ২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সন্মানিত সদস্য ও ২০১৫-১৮ইং পর্যন্ত যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৮ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সারাজীবন বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারী হয়ে রাজনৈতিক বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে আওয়ামী লীগের সাথে নিঃস্বার্থভাবে কাজ করছেন তিনি।

চার বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি সারাজীবন নিজের পরিবারের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীহিসাবে জনমানুষের সেবা করে যাচ্ছেন।

তাইতো চর আমখাওয়া ইউনিয়ন এর আওয়ামী লীগ পরিবারের সকলের দাবী যাতে ফতেহুল বারী আখন্দকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে, এই ইউনিয়ন এর আওয়ামী লীগ এর হাতকে শক্তিশালী করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও