দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী প্রার্থীকে হারিয়ে জাপা’র দেলোয়ার হোসেন নির্বাচিত

অক্টোবর ১৭ ২০২২, ১৯:৫৬

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি আনারস প্রতীকে মোঃ দেলোয়ার হোসেন পেয়েছেন ১ হাজার ১৬২টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আজিজুল ইমাম চৌধুরী চশমা প্রতীক পেয়েছেন ৭৮ ভোট এবং আওয়ামী লীগ নেতা মোঃ তৈয়ব উদ্দিন চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২৬ ভোট।

সোমবার (১৭ অক্টোবর)সকাল ৯টায় ভোট শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১ হাজার ৪৭৯ ভোটারের মধ্যে ১ হাজার ৪৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক।

দিনাজপুর জেলা নির্বাচন অফিসার শাহীনুর রহমান প্রামাণিক জানান, দিনাজপুরের ১৩ টি উপজেলার মধ্যে ১২ টি উপজেলা পরিষদ এবং জেলা শহরে শিশু একাডেমিতে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। জেলার ১০৩ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং ৯ টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ ভোট প্রদান করেন। ১ হাজার ৪’শ ৭৯ টি ভোটের মধ্যে ১ হাজার ৪’শ ৬৬ টি ভোট বৈধ বিবেচিত হয়।

এনির্বাচনে প্রার্থী ছিলেন,চেয়ারম্যান ৩ জন,১৩ টি সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও