রূপগঞ্জে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলারজেলার তারাব পৌরসভার কার্যালয়ে এ পুষ্পস্তবক অর্পণ ,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, তারাব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের।
কার্যকরী পরিষদের সদস্য ফিরোজ ভুইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,কাউন্সিলর আমির হোসেন, আতিকুর রহমান আতিক, রাসেল শিকদার, আক্তার হোসেন মোল্লা, নারী কাউন্সিলর লায়লা পারভীন, জোসনা বেগম, মাহফুজা আক্তার, তারব পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মিথুন ভুইয়া, তারাব পৌর ছাত্র লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মনির খান সোমেল, শ্রমিক লীগ নেতা শাহীন খান সহ অনেকে।













