খুলনার বারাকপুর ইউপি উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যুবলীগ নেতা পাভেল
সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি ,খুলনা :খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
খুলনা জেলা এর রূপসা তেরখাদা ও দিঘলিয়া উপজেলা সাংগঠনিক ভাবে যার নেতৃত্বে শক্তিশালী হচ্ছে তিনি হলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী ।
গত ২ রা নভেম্বর অনুষ্ঠিত হল খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচন ।
নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়ন পান যুবলীগ নেতা পাভেল।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন কামাল হোসেন ।নির্বাচনের ৫ দিন আগে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার প্রার্থীকে সমর্থন জানান ।
যে কারণেই নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা থাকলেও প্রতীক বরাদ্দ হয়ে যাওয়ার কারণেই নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে ।
যার ফলাফল-নৌকা-৮৮৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । অপরদিকে স্বতন্ত্র আনারস প্রতীক নিয়ে -৩০১ ভোট পেয়েছেন ।












