তেরখাদা উপজেলায় আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

নভেম্বর ০৬ ২০২২, ২০:৩৩

Spread the love

সাগর কুমার বাড়ই ,ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনা :বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ” যুব মহাসমাবেশ ” সফল করার লক্ষ্যে তেরখাদা উপজেলা যুবলীগের উদ্যোগে ৬ ই নভেম্বর ~২০২২ রবিবার সকাল ১১ ঘটিকায় তেরখাদা ডাকবাংলা চত্বরে কর্মী সভা অনুষ্ঠিত হয় ।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুবলীগের সকল নেতা কর্মীদের দ্বিধাদন্দ ও ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ ।

বি এন পি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী করার জন্য আওয়ামী যুবলীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান ।

আগামী ১১ ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের ” যুব মহাসমাবেশ ” সফল করার লক্ষ্যে তেরখাদা উপজেলার যুবলীগের এক কর্মী সভা অনুষ্ঠিত হয় ।

তেরখাদা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কর্মী সভায় তেরখাদা উপজেলার যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমানের সভাপতিত্বে মোঃ মিজানুর রহমান হিরাঙ্গীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
খুলনা জেলা শাখার আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন , তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান ও তেরখাদা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক শারাফাত হোসেন মুক্তি ও খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বি এম
কামরুজ্জামান ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তেরখাদা উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক জলিল তালুকদার , খুলনা জেলা যুবলীগের সদস্য হারুন- অর-রশিদ ।

তেরখাদা উপজেলার আওয়ামী যুবলীগের মধ্যে বক্তব্য রাখেন ৬ নং মধুপুর ইউনিয়ন যুবলীগের নেতা মাহাবুর রহমান সোহাগ , ৫ নং তেরখাদা ইউনিয়ন যুবলীগের নেতা সরদার মন্ঞ্জুরুল আলম , ৪ নং সাচিয়াদহ ইউনিয়ন যুবলীগের নেতা ডা: মিল্টন হোসেন মিলু , ৩ নং ছাগলাদহ ইউনিয়ন যুবলীগের নেতা নাঈমুর রহমান কল্লোল , ২ নং বারাসাত ইউনিয়ন যুবলীগের নেতা শেখ সুজাল , তেরখাদা উপজেলার ১ নং আজগড়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি মোঃ কামরুল গাতীদার ।

এছাড়া আওয়ামী যুবলীগের কর্মী সভায় আরো উপস্থিত বক্তব্য রাখেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বাবর , তেরখাদা উপজেলা যুবলীগের সদস্য এস এম ওবায়দুল্লাহ বাবু প্রমূখ ।তেরখাদা উপজেলার আওয়ামী যুবলীগের কর্মী সভায় তেরখাদা উপজেলার যুবলীগের সকল নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও