রূপগঞ্জে জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ডিসেম্বর ০৫ ২০২২, ১৬:৩০

Spread the love

রুপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌর জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফিরোজ মাহমুদ মঙ্গল, সহ সভাপতি অলিউল্লাহ মাস্টার, তোফাজ্জল হোসেন, নাসির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলম বাদশা প্রমুখ।

সম্মেলনে তারাবো পৌর জাতীয় পার্টিতে জয়নাল আবেদীন চৌধুরীকে সভাপতি, শাহাবুদ্দিন মিন্টুকে সাধারণ সম্পাদক ও খোকন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও