নির্বাচন প্রক্রিয়ার সমর্থনে বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী মন্ত্রী

অক্টোবর ২০ ২০১৮, ১৬:৩৩

Spread the love

বাংলাদেশের আসন্ন নির্বাচনপ্রক্রিয়ার প্রতি সমর্থন জানাতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস। তিনি আজ শনিবার থেকে চার দিনের সফর শুরু করছেন। গতকাল শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ সফরসূচি ঘোষণা করেছে।

বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য দেখতে চায় যুক্তরাষ্ট্র। এমন একটি নির্বাচনপ্রক্রিয়া দেশটির প্রত্যাশা, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। ধারণা করা হচ্ছে, পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস তাঁর এ সফরকালে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা তুলে ধরবেন এবং এর জন্য নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সমর্থন জানাবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, অ্যালিস ওয়েলস ঢাকা ও কক্সবাজার সফর করবেন। ঢাকায় তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি জোরদার করা এবং একটি সমৃদ্ধ, নিরাপদ ও আন্তঃসংযুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় দুই দেশের সম্পৃক্ততা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। তিনি আগামীকাল রবিবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন এবং জাতিসংঘ, বেসরকারি সংস্থা ও স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সফরজুড়েই তিনি এই সংকট মোকাবেলায় বাংলাদেশের উদারতার প্রশংসা করবেন এবং আসন্ন নির্বাচনের ব্যাপারে সমর্থন জানাবেন।

এর আগে গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কনস্যুলারবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল রিচের বাংলাদেশ ও ভারত সফর সূচি ঘোষণা করে। কার্ল রিচ গতকাল থেকে আট দিনের বাংলাদেশ ও ভারত সফর শুরু করেছেন। সফরকালে এই দেশ দুটির কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে তিনি বেশ কিছু বৈঠক করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরো জানায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল রিচ ভারতে শিশু অপহরণ এবং যুক্তরাষ্ট্রের ভিসা সম্পর্কিত বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। যুক্তরাষ্ট্র কনস্যুলারবিষয়ক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। উৎস – কালের কণ্ঠ

ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদ শুধু দর্শক থাকতে পারে না
ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার সমালোচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদে ‘ফিলিস্তিন প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ বিষয়ক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সভাপতি হিসেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ওই সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদ শুধু দর্শকের ভূমিকায় থাকতে পারে না। ওআইসি সতর্ক করে দিতে চায়, এ ক্ষেত্রে চলমান রাজনৈতিক অচলাবস্থা মোটেও গ্রহণযোগ্য নয়।’
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন গতকাল শুক্রবার জানায়, ফিলিস্তিন সংকটকে সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে অগ্নিপরীক্ষা হিসেবে উল্লেখ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, এ সংকটের সমাধান আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক ব্যবস্থা এবং শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। জাতিসংঘের প্রস্তাব, মাদ্রিদ নীতি, আরব শান্তি প্রক্রিয়াসহ আন্তর্জাতিকভাবে ঐকমত্যে পৌঁছানো বিচার্য বিষয়ের ওপর ভিত্তি করে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হবে।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, ‘অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলের ঔপনিবেশিক নীতির বিষয়ে ওআইসি বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। ইসরায়েলের এই ঔপনিবেশিক আগ্রাসন পূর্ব জেরুজালেমের জনমিতিক গঠন, অবস্থান ও চেহারা এমনভাবে পাল্টে দিয়েছে যার ফলে এই ভূখণ্ড সাবলীল ফিলিস্তিনি পরিবেশ থেকে একেবারেই আলাদা হয়ে গেছে। ঠিক এমনিভাবেই অনবরত ইসরায়েলি পুলিশ দ্বারা পবিত্র আল আকসা মসজিদ অপমানিত করা হচ্ছে।’

মাসুদ বিন মোমেন বলেন, সহিংসতা ও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বেদনাদায়কভাবে বেড়েই চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই শিশু ও শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের কাছে ইসরায়েলের অবরোধ সরিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ এবং দায়িত্বশীলতার সঙ্গে সংকটের সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও