ঠাকুরগাঁওয়ে আওয়ালীগের শান্তি সমাবেশ; বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১২ ২০২৩, ২২:৩৫

Spread the love

নুর আলম জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দলীয় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আওয়ালীগের শান্তি সমাবেশ ও বিএনপির
পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রুহিয়া চৌরাস্তায় শান্তি সমাবেশ করে ১নং রুহিয়া ইউনিয়ন আ’লীগ। অন্যদিকে বিকেল ৪টায় রুহিয়া বিএনপি কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে কর্ণফুলী সিনেমা হলের সামনে পদযাত্রাটি শেষ করে রুহিয়া বিএনপি।

আ’লীগের শান্তি সমাবেশে অনুষ্ঠানে রুহিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু’র সভাপতিত্বে বক্তব্য দেন, রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া থানা আ’লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, থানা সেচ্ছাসেবক-লীগের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, রুহিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হবিবর রহমান প্রমুখ।

রুহিয়া বিএনপির পদযাত্রায় রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, রুহিয়া থানা মহিলা দলের সভানেত্রী রহিমা খাতুন,রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক আসাদ আলী, রুহিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিন্টু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, ছাত্রদল সদস্য সচিব শাকিল আহমেদ প্রমুখ।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানা, রুহিয়ায় একই দিনে দুটি দলের কর্মসূচীর ছিল। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই দু’টি দলের কর্মসূচি সুষ্ঠুভাবে পালিত হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও