বালিয়াডাঙ্গীতে বিএনপির ১০ দফা দাবিতে ইউনিয়ন পদযাত্রা

ফেব্রুয়ারি ১৩ ২০২৩, ১৬:০৬

Spread the love

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী ২ নং চাড়োল ইউনিয়নে ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা মিছিল বের করেন। মিছিলে ইউনিয়নের নেতাকর্মী ও ওয়ার্ডের নেতাকর্মী রহিম, মোস্তফা, রাশেদ  রাসেল, আক্তার  আশরাফ, লিটন ও চাড়োল ইউনিয়নের ছাত্রদলের সদস্য সচিব জীবনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মিছিল শেষে নেতাকর্মী গণ বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলার ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও চাড়োল ইউনিয়নের আহ্বায়ক নুরে আলম সাদ্দাম।

বালিয়াডাঙ্গী উপজেলার শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন বর্তমান সরকার যে হারে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন তাতে জনগণের ক্রয় ক্ষমতা কমে হয়ে গেছে। উনি আরো বলেন এই সরকার ফ্যাসিবাদি সরকার। এই সরকার জুলুমবাজ সরকার। যেভাবেই হোক এই সরকারকে বিদায় করাতে হবে। আরো বক্তব্য রাখেন বিএনপি অন্যতম সদস্য দারুল ইসলাম

শেষে বক্তব্য রাখেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন। উনি বলেন এই ফ্যাসিবাদ সরকার যে হারে চাল ডাল বিদ্যুৎ গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে তাতে আমাদের জনগণকে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তাই আমরা পদত্যাগ চাই এই সরকারের। নির্দলীয় একটা নির্বাচন চাই। উনার বক্তব্যের শেষে নূরে আলম সাদ্দাম অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও