চাটখিলে বিএনপির ১০ দফা দাবিতে পদযাত্রা

ফেব্রুয়ারি ১৩ ২০২৩, ২০:০৩

Spread the love

আনোয়ার হোসেন, বুরো প্রধান চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) ১০ দফা দাবি ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির প্রতিবাদে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নোয়াখলা পূর্ব অঞ্চলের সিংবাহুড়া পোস্ট অফিসের সামনে থেকে ১১ ফেব্রুয়ারী (শনিবার) সকালে পদযাত্রা শুরু করা হয়।

তৈল, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, সহ সার ডিজেল, কৃষি উপকরণ লাগামহীন মূল্য বৃদ্ধিকরন এর প্রতিবাদে ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে পদযাত্রা শেষে সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, সাবেক সভাপতি ৮নং নোয়াখোলা পুর্ব অঞ্চলের ওমর ফারুক, ৮নং নোয়াখোলা ইউনিয়ন পুর্ব অঞ্চলের বিএনপি সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজিদ।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক চাটখিল উপজেলা যুবদলের সাইফুল আজম জগলু, জেলা ছাত্রদলের যুপ্ন সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,কলেজ শাখা ছাএদলেত সাবেক সভাপতি আলাদ্দীন চৌধুরী কাজল প্রমূখ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও