তেরখাদার ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সাগর কুমার বাড়ই ,ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনাঃ খুলনার তেরখাদা উপজেলার ৩নং ছাগলাদহ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এডভোকেট সুজিত অধিকারী বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ একটি স্বর্ণযুগে অতিক্রম করেছে ।
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিধ্বস্ত বাংলাদেশের হাল ধরে অতি সল্প সময়ের ব্যবধানে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন।
তিনি বলেন , শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ একটি স্বর্ণ যুগ অতিক্রম করেছে।দেশে আজ আইনশৃঙ্খলার সুষম উন্নয়ন , সু শাসন প্রতিষ্ঠা হয়েছে।তিনি আরো বলেন দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ এবং উন্নয়নশীল দেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী ও বেগবান করতে এবং আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জনসাধারণকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি তেরখাদা উপজেলার ৩ নং ছাগলাদহ ইউনিয়নের ধানখালি স্কুল মাঠে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় কালে একথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সেলিম আহমেদের পরিচালনায় আওয়ামী লীগের বর্ধিত সভায়
আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী বাদশাহ মিয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সরফুদ্দিন উদ্দিন বিশ্বাস ( বাচ্চু ) ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান কালু , জেলা আওয়ামী লীগ সদস্য শেখ শহিদুল ইসলাম , শিউলি সরোয়ার ও অমিও অধিকারী , জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা , উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান , সাধারণ সম্পাদক ও ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তেরখাদা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তেরখাদা প্রেস ক্লাবের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম মফিজুর রহমান , বদরুল আলম বাদশা, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের , ৪ নং সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁন মোহাম্মাদ আলী , লস্কর মনিরুজ্জামান , শেখ মফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ তবিবুর রহমান , উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম নাজমুল ইসলাম , মোঃ শাহ আলম , যুব নেতা মিল্টন হোসেন , কাজী বিপ্লব , শেখ আনিসুল হক, মোঃ শেখ হোসাইন আহম্মেদ প্রমূখ ।













