টিম ম্যানেজার লন্ডনে বসে থাকলে বাংলাদেশের মাঠে খেলা হবে না- মনোরঞ্জন শীল এমপি

ফেব্রুয়ারি ২১ ২০২৩, ১৯:৩১

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের কাহারোলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রোববার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাাহী অফিসার মোঃ নাইম খান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল (এমপি)।

মনোরঞ্জন শীল গোপাল বলেন, টিম ম্যানেজার লন্ডনে বসে থাকলে বাংলাদেশের মাঠে খেলা হবে না। যেই টিম ম্যানেজার দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পলাতক, তার নির্দেশনায় যারা পরিচালিত- তাদের দ্বারা খেলা কোনভাবেই সম্ভব হয় না। উন্নয়ন সমৃদ্ধে দেশের মর্যাদাকে বিশ্বের কাছে জননেত্রী শেখ হাসিনা যে পরিমাপে নিয়ে গেছেন, তাতে এ দেশের জনগণ শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চূড়ান্ত পুরস্কার দিবেন জনগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য আরমান সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগ দিনাজপুর জেলার শাখার সভাপতি মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান।

আলোচনা শেষে বিজয়ী ১৬২ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও