অনুমতির ইশারা পেয়েও ঐক্যফ্রন্ট নেতারা নাটক করছে: কাদের

অক্টোবর ২১ ২০১৮, ১৫:৫৯

Spread the love
 সিলেটে জনসভার ইশরার পেয়েও জাতীয় ঐক্যফ্রন্ট নাটক করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে রাজধানীর শুক্রাবাদে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অনুমতি নিয়ে নাটক করা তাদের পুরানো অভ্যাস। এর আগে তারা সোহরাওয়ার্দী উদ্যানে ঠিকই অনুমতি পেয়েছিলো কিন্তু এটা নিয়ে নাটক করতে দ্বিধা করেনি। অনুমতির ইশারা পুলিশ তাদের অলরেডি দিয়ে দিয়েছে।
তিনি বলেন, এখানে বড় বড় নেতারা যাবেন, তাদের নিরাপত্তার বিষয় রয়েছে। পুলিশ একটু খতিয়ে দেখছেন। কিন্তু অনুমতির বিষয়ে তারা কিন্তু ইঙ্গিতও পেয়েছেন। অফিসিয়াল চিঠি দেয়ার আগ পর্যন্ত অহেতুক তারা নাটক করবে। এটা তাদের পুরানো অভ্যাস।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও