রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষনা

মার্চ ২৮ ২০২৩, ১৩:৩২

Spread the love

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২৭ মার্চ শনিবার কাঞ্চন পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষনা করেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি। ওই কমিটিতে নজরুল মোল্লাকে সভাপতি ও ফজলুল হক ফজুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক হাজী মিলন, পৌর স্বেচ্ছাসেবক আওমীলীগের সভাপতি আব্দু-র রহমান লিটু, সাধারণ সম্পাদক মহোয়ানুল ইসলাম মোমেন, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুন্নাহার নিলা, পৌর মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি পারভীন আক্তার।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও