শেখ হাসিনার সুশাসনে দেশ একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে-সালাম মূর্শেদী এমপি

এপ্রিল ২৮ ২০২৩, ১৯:৫৩

Spread the love

ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনাঃ খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতার গ্রহণের পর দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করে দেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করেছেন।দেশের মানুষ আজ স্বর্ণযুগ অতিক্রম করছে।

তিনি বলেন , শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিবর্তিত হয়েছে।

সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন , দেশের অন্যান্য স্থানের ন্যায় তেরখাদা উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করে গড়ে তোলা হবে একটি আধুনিক উপজেলা।

সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী তেরখাদার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করে একটি উন্নয়নশীল তেরখাদা গড়ে তোলার জন্য প্রানান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি ২৭ এপ্রিল সকাল সাড়ে ১১ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন।

তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তেরখাদা প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি ও তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী অরিত্র সাহা, ৫নং তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান , ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন , ১নং আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় , চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল্যাহ আল মামুন, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম বাদশা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকা ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান, জনস্বাস্থ্য উপজেলা উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার প্রফুল্ল মালাকার, একাডেমীক সুপারভাইজার সাহেলা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার লিডাম পাল বালা, দারিদ্র বিমোচন অফিসার ফেরদৌস বেগম।

সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করায় নিন্দা ও প্রতিবাদ জানান ।

খাবার সরবরাহে দুর্নীতি এবং অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান ।
বক্তারা এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধির জন্য ব্যাপক আলোচনা করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রবেশ দ্বারে মদ গাজার আসর এবং বখাটেদের আড্ডাখানা বন্ধের দাবি জানান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও