দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জুন ০৬ ২০২৩, ০৭:২২

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে “প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে” এবং “সবাই মিলে করি পণ-বন্ধ হবে প্লাস্টিক দূষণ”-এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী পালনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৩।

সোমবার (৫ জুন) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় ‌‌‌‌‌‌‌‌এবং প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ।

জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ বলেন, শুধু আইন দিয়ে প্লাস্টিক দূষণ সম্ভব নয়। এরজন্য চাই সামাজিক আন্দোলন। মনে রাখবেন প্লাস্টিক দূষণ হলো পরিবেশ কর্তৃক প্লাস্টিক পদার্থের আহরণ যা পরবর্তীতে মাটি, পানি, বায়ু, যেকোন বন্যপ্রাণীর আবাসস্থল সামুদ্রিক প্রাণী, সমুদ্র এমনকি মানবজাতীর ওর বিরূপ প্রভাব সৃষ্টি করে। তাই প্লাস্টিক বর্জন করুন এবং পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপন করুন।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শামছুল আজম, সহকারী কমিশনার আরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর সিনিয়র কেমিস্ট এ.কে,এম ছামিউল আলম কুরসি,

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক তনুজা শারমীন তনু, সাংবাদিক মোফাচ্ছেরুল রাশেদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মাহাফুজুর ভূইয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, হাবিপ্রবি’র সহকারী অধ্যাপক মোঃ যোবাইদুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ দেলওয়ার হোসেন, সনাক টিআইবি দিনাজপুরের সভাপতি আব্দুল জলিল, চাউলকল মালিক সমিতির সভাপতি মোছাদ্দেক হুসেন, ইএসডিও’র এস.এম বকুল, সনাক দিনাজপুরের কো অর্ডিনেটর আব্দুল হান্নান, ছাত্রী আয়েশা সিদ্দিকা, ছাত্র আদমান সাকিব প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও