প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ
জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আজ বুধবার (২১ জুন) বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাত্তার বাবু’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।
এসময় আরও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিরুল ইসলাম সুমন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদুল হক এলাহী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী বক্তব্যে বলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বাবা মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকার ছিলেন এতে আওয়ামী লীগের নেতাকর্মীগণ একমত হয়ে অভিযোগ তোলেন এবং বিএনপির নেতা রাশেদুল হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।













