বালিয়াডাঙ্গীতে ৩০ হাজার নেতাকর্মী নিয়ে যুব সমাবেশ করেছেন আলি আসলাম জুয়েল
জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁওঃ বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, দেশের চারবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলার ক্রীড়া সংস্থা মাঠে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে দুপুর থেকে ওয়ার্ড-ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে এসে সমবেত হোন।
যুব মহাসমাবেশে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল । এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা বালিয়াডাঙ্গী উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বক্তব্যেই বলেন সরকারে উন্নয়নে কিছু কথা না বললেই নয় যেমন পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, সারাদেশে মডেল মসজিদ ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়সহ সরকারের অভাবনীয় উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন। একসেই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ করা হয়।













