রূপগঞ্জের নীলিমা টেক্সটাইল মিলে অগ্নিকান্ড, ২০ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি

সেপ্টেম্বর ০১ ২০২৫, ০০:১২

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ মিলের ভিতওে থাকা ২০ লক্ষ্যাধিক টাকার তোয়ালে ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। মিলের মালিক রশিদ মিয়া বলেন, আমার স্বপ্ন আশা ভরাসা সব পুড়ে ছাই। আমি তো নিঃস্ব হয়ে গেলাম।

নীলিমা টেক্সটাইল মিলের তোয়ালে ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ধারনা করছে পুলিশ। শনিবার দিবাগত (৩০ আগষ্ট) গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঘোষবাড়ি এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় ২০ লক্ষ্যাধিক টাকার তোয়ালে ও অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে যায়। রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নীলিমা টেক্সটাইল মিলস লিমিটেডের মালিক রশিদ মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। স্থানীয় লোকজন ড্রাম দিয়ে পানি এনে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে অবহিত করার প্রয়োজন হয়নি বলে স্থানীয়রা জানান।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয়দেও প্রচেষ্ঠায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস দরকার পরে নি। কিন্তু ততক্ষনে সব পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও