ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জেলা প্রতিনিধি, নুরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গীতে বনাট্য রেলি করেন রেলি বিভিন্ন সড়ক ঘরে বালিয়াডাঙ্গী দলীয় কার্যালয়ের সামনে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান, সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী খান, রাজিউর রহমান আসাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার, সবুর বড়বাড়ি ইউনিয়নের বিএনপির সভাপতি জিল্লুর রহমান পাড়িয়া ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শাহিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরফান আলী, শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ, সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম, তাঁতি দলের সভাপতি আব্দুর রাজ্জাক ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হিমেল হোসেন শামসুজ্জোহা, নূরে আলম সাদ্দাম, পলাশবাড়ী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি নাসিম হোসেন, দুওসুও ইউনিয়নের ছাত্রদলের সভাপতি লিটন হোসেন, আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়নের নেতাকর্মীগণ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার।এখন প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা।













